সোমবার , ০২ নভেম্বর ২০২৬
Monday , 02 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ কর্মসূচিতে আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব খসরুজ্জামান খসরু পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

UK বিভাগের সব খবর

আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

প্রথম আসরের অভূতপূর্ব সাফল্যের পর এবার আরও বৃহৎ পরিসরে আয়োজিত হতে যাচ্ছে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬। আগামী ২২শে নভেম্বর, রোববার লন্ডনের জনপ্রিয় ইভেন্ট ভ্যান্যু মে-ফেয়ারে দুপুর ১২টা থেকে শুরু হবে এবারের ইউকে বিজনেস এক্সপো এন্ড এওয়ার্ডস আসর। গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে ২য় ইউকে বিজনেস এক্সপো এন্ড অ্যাওয়ার্ডস-এর লঞ্চিং অনুষ্ঠানে অতিথিরা ১ম ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের প্রশংসা করে বলেন, কমিউনিটির ছোট-বড় ব্যবসায়ীদের একই ছাদের নিচে নিয়ে এসে বিশ্ব দরবারে তাদের ব্যবসা এবং বাণিজ্যিক চিন্তাভাবনা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরী করেছে এই এক্সপো। একই সাথে এওয়ার্ডস প্রদানের মাধ্যমে তরুন এবং স্ব স্ব ক্ষেত্রে সফল উদ্যেক্তাদের উৎসাহ ও মূল্যায়নের উদ্যোগকে স্বাগত জানান।অিতিথিরা ইউকে বিজনেস এক্সপো এন্ড এওয়ার্ডস এবং ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের  প্রতিষ্ঠাতা ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের চৌকুস এবং সময়োপযোগী চিন্তাভাবনার ভূয়শী প্রশংসা করেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২৩:৪২

লন্ডনে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের জরুরি সভা অনুষ্ঠিত

লন্ডনে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের জরুরি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের লিটলহ্যাম্পটনের (Littlehampton, BN16 1NN) রিমা বেঙ্গলি কুইজিনে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের উদ্যোগে গত ১২ অক্টোবর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। কলেজের ভূমিদাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মিম্বর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রিমা বেঙ্গলি কুইজিনের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক ফয়সল। সভা পরিচালনা করেন কলেজের ট্রাস্টি কয়েস আহমদ লিটন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৭:৩১

লন্ডনে ‘লন্ডন ব্রাদারহুড ফুটবল কাপ’ সম্পন্ন, ৩–২ গোলে চ্যাম্পিয়ন

লন্ডনে ‘লন্ডন ব্রাদারহুড ফুটবল কাপ’ সম্পন্ন, ৩–২ গোলে চ্যাম্পিয়ন

প্রবাসে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে লন্ডনে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘লন্ডন ব্রাদারহুড ফুটবল কাপ’ টুর্নামেন্ট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকেকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউনাইটেড লায়ন্স। গতকাল রাত ৮টায় লন্ডনের গ্লোভ রোড পিচে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় ইউনাইটেড লায়ন্স ও ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ৩–২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ইউনাইটেড লায়ন্স।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৯:৪৯

বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

বিলেতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ১২ মাসব্যাপী গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প ঘোষণা করেছে দাতব্য সংস্থা ইস্টহ্যান্ডস। দ্য ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের সহায়তায় এবং স্থানীয় ব্যবসায়ী অংশীদারদের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। শুক্রবার, ৯ অক্টোবর সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে গবেষণাগ্রন্থ প্রকাশ, উন্মুক্ত ডিজিটাল আর্কাইভ তৈরি, প্রামাণ্যচিত্র নির্মাণ এবং প্রবীণ সাংবাদিক ও পাঠকদের স্মৃতি সংরক্ষণের পরিকল্পনা তুলে ধরা হয়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৯:১১

লন্ডনের নিউহ্যামে বর্ণাঢ্য আয়োজনে দ্বিতীয় শারদ মেলা ২০২৬ অনুষ্ঠিত

লন্ডনের নিউহ্যামে বর্ণাঢ্য আয়োজনে দ্বিতীয় শারদ মেলা ২০২৬ অনুষ্ঠিত

বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই মেলায় অংশ নেন বিপুলসংখ্যক দর্শনার্থী, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং নানা বয়সের মানুষ। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজিত এই উৎসব পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য, খাবার ও কেনাকাটার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:৩০