শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
Saturday , 24 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৯:০২, ২৪ অক্টোবর ২০২৬

শরীয়তপুরের আংগারিয়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুরের আংগারিয়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাষানচর তালতলা মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস ও শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান (খলিল মোল্লা)। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আংগারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার মুরুব্বিগণ ও যুবসমাজের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটি সফল করতে প্রবাসীগণ ও এলাকার যুবসমাজ সার্বিক সহযোগিতা করছেন।

ফাইনাল ম্যাচে ১–০ গোলের ব্যবধানে দুরন্ত ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বুলেট ফুটবল একাদশ। অন্যদিকে, ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছে দুরন্ত ফুটবল একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান খলিল মোল্লা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট এলাকার তরুণদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করবে বলে আমি আশাবাদী। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং যুবসমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তারা আরো জানান, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন এলাকার তরুণদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচিত খবর

আরও পরুন: