সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
Monday , 26 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৭:২৫, ১৭ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলায় অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে শাড়ি বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) শরীয়তপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। উপজেলা প্রশাসন, শরীয়তপুর সদরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ হয়ে উঠুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সাবেক জিএস খলিলুর রহমান মোল্লা, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আলী আজগর কাজী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

আলোচিত খবর