সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
Monday , 26 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লন্ডন প্রতিনিধি:

প্রকাশিত: ০০:৪৫, ১৮ অক্টোবর ২০২৬

জাকজমক আয়োজনে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

জাকজমক আয়োজনে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

প্রায় ৩ শতাধিক অতিথির উপস্থিতিতে উদযাপন করা হয় সংগঠনটির এক দশকের গৌরবময় পথচলা।খেলাধুলায় সাফল্য, সামাজিক অবদান এবং কমিউনিটির মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য প্রশংসিত হয় সংগঠনটি। ক্রীড়া ও সামাজিক সংগঠন গত বুধবার সন্ধায় লন্ডনের দ্য ইমপ্রেশন ভেন্যুতে বর্ণাঢ্য গালা ডিনার ও সংবর্ধনার আয়োজন করে, এতে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় সরকারের প্রতিনিধি, বিভিন্ন বরোর কাউন্সিলর, ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই খেলাধুলার প্রসারের পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন।

বিশেষ করে ফুটবল অঙ্গনে সংগঠনটির উল্লেখযোগ্য অর্জন রয়েছে, তারমধ‍্যে গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবল প্রতিযোগিতায় পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সংগঠনটি। এই সাফল্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ক্রীড়াঙ্গনে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশনের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ও কমনওয়েলথ বক্সিং চ্যাম্পিয়ন হামজা উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন নিউহ্যামের মেয়র ফরহাদ হোসাইন, বিভিন্ন বরোর কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী এবং সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর জাকির খানকে বিশেষ সম্মাননা প্রদান। মর্যাদাপূর্ণ ববি মুর অ্যাওয়ার্ড অর্জন এবং সমাজকল্যাণে তাঁর নিরলস ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ। অতিথিরা সংগঠনটির বিগত দশ বছরের সাফল্য ও কমিউনিটির উন্নয়নে এর অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কয়েছ মিয়া ও তাঁর টিমের পক্ষ থেকে অতিথি, শুভানুধ্যায়ী এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অয়োজকরা জানান, সবার ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন তাঁদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়ন এবং কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচিত খবর

আরও পরুন: