সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
Monday , 26 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ০০:০১, ১৯ অক্টোবর ২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঙ্গে কাজী গোলাম মোস্তফা লিটন আনন্দঘন মুহূর্তে

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঙ্গে কাজী গোলাম মোস্তফা লিটন আনন্দঘন মুহূর্তে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন মুহূর্তে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কৃতী সন্তান, সমাজসেবক ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা লিটন।

হাবিব উন নবী খান সোহেল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, কাজী গোলাম মোস্তফা লিটন দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে শরীয়তপুরের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সময় সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ ও সহযোগিতার মাধ্যমে তিনি ভূমিকা রেখে চলেছেন। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ ও ভালোবাসা অব্যাহত রেখেছেন।

রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তাঁদের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধার এক সুন্দর প্রকাশ।

আলোচিত খবর

আরও পরুন: