রোববার , ১১ অক্টোবর ২০২৬
Sunday , 11 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৯:৫৬, ১০ অক্টোবর ২০২৬

অব্যাহতি প্রত্যাহার, স্বপদে বহাল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাঈম মাহমুদ

অব্যাহতি প্রত্যাহার, স্বপদে বহাল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাঈম মাহমুদ

রাজপথের পরীক্ষিত আন্দোলন-সংগ্রামের অন্যতম নেতা ও মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাঈম মাহমুদের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিএম নাঈম মাহমুদের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাকে পূর্বের পদে বহাল রাখার বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএম নাঈম মাহমুদ দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। রাজপথের কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, বিএম নাঈম মাহমুদের স্বপদে বহাল হওয়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আলোচিত খবর

আরও পরুন: