শরীয়তপুরের জনপ্রিয় বিএনপি নেতা টিপু মাদবরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে টিপু মাদবরকে নিয়ে নানা ধরনের তথ্য, মন্তব্য ও অভিযোগ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তার অনুসারীদের দাবি, রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, কোনো ব্যক্তিকে নিয়ে অভিযোগ বা বক্তব্য প্রকাশের আগে ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া জরুরি। অন্যথায় অসম্পূর্ণ বা যাচাইহীন তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
মাহবুব মোর্শেদ টিপু মাদবর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সদর উপজেলা পরিষদে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।।
বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার নেতৃত্ব দেওয়ার ও সর্বো বৃহৎ মিছিল নিয়ে অংশগ্রহণের খবরও স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে ব্যাপক ভাবে প্রকাশিত হয়েছে। তবে চলতি বছর তাকে ঘিরে কয়েকটি অভিযোগও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। টিপু মাদবর ওই অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ তার সমর্থকরা।
অন্যদিকে, টিপু মাদবরের অনুসারীদের অভিযোগ, এসব ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও মন্তব্য ছড়িয়ে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, কোনো ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং নির্ভরযোগ্য তথ্য যাচাই করা প্রয়োজন।
সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক পরিবেশের স্বাভাবিক অংশ হলেও ব্যক্তিগত আক্রমণ, যাচাইহীন তথ্য কিংবা বিভ্রান্তিকর প্রচারণা কারও সামাজিক মর্যাদা ও জনসম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই কোনো অভিযোগের ক্ষেত্রে প্রমাণ, প্রত্যক্ষ তথ্য এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা জানান, মাহবুব মোর্শেদ টিপু মাদবর শরীয়তপুরের অসংখ্য হৃদয়ের স্পন্দন। মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই একজন জনসম্পৃক্ত মানুষের সবচেয়ে বড় অর্জন। শরীয়তপুরের মানুষের কাছে মাহবুব মোর্শেদ টিপু মাদবর তেমনই এক পরিচিত নাম। দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, মানুষের পাশে থাকার মানসিকতা এবং সহজ-সরল আচরণের কারণে তিনি অনেকের কাছে হয়ে উঠেছেন আপনজন।
দুঃসময়ে পাশে দাঁড়ানো, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা; এসব কারণেই তাঁর প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা তৈরি হয়েছে বলে তাঁর সমর্থকদের ভাষ্য।
তাঁকে ঘিরে মানুষের এই ভালোবাসা কোনো একদিনের নয়; বরং সময়ের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের প্রতিফলন। মাহবুব মোর্শেদ টিপু মাদবর তাই শুধু একটি নাম নয়; শরীয়তপুরের অসংখ্য মানুষের আবেগ, ভালোবাসা ও হৃদয়ের স্পন্দনের সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিচিত মুখ।
এদিকে টিপু মাদবরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে তার অংশগ্রহণ এবং নেতৃত্বের খবরও সংবাদমাধ্যমে এসেছে।























