বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
Thursday , 08 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্টাফ রিপোর্টার :

প্রকাশিত: ১৭:৪৫, ৭ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যে জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে সিলেটের   দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সংগঠন জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের দিবার্ষিক সাধারণ সভা গত ৪ঠা অক্টোবর রোজ রবিবার পুর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে অনুস্টিত হয়েছে। দুই পর্বে অনুষ্ঠিত 


দিবার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে মোহাম্মদ আবদুল আজিম এর পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী শওকত আহমদ এমবিই। সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি কামাল আহমদ।  সংগঠনের কোষাধ্যক্ষ নাসির উদ্দীন গত দুই বছরের সংগঠনের আর্থিক আয় ও ব‍্যার হিসাব উপস্থাপন করেন। যাহা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। 

অনুস্ষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সভাপতি আব্দুল মুকিত,  সমাজসেবী মসহুদুল হক। দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের সাবেক সভাপতি হোসেন আহমদ, সিনিয়র সহ-সভাপতি ওয়েস আহমদ, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, সহ-সভাপতি আবদুল সাজ্জাদ আওলাদ,ফজলুর রহমান, সিদ্দিকুর রহমান জয়নাল, ওয়াজিদ হাসান সেলিম বিইএম, ইমরান আহমদ, নজরুল হক,আবদুল মালিক।

সংগঠনের পক্ষ থেকে গত ২০২৪ সেপ্টেম্বর হইতে ২০২৬ অক্টোবর পর্যন্ত জালালপুর ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, মাদ্রাসা, এতিমখানা,গৃহনির্মাণ এবং  অসহায় মানুষের সাহায্য বাবত প্রায় ৩৬ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়।

সভার ২য় পর্বে সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শামসুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টাদের লোকমান আহমদ এবং ও শাহ মোহাম্মদ হাদি। 
সম্মেলনে উপদেষ্টা মন্ডলী সকলের মতামতের ভিত্তিতে কামাল আহমদকে সভাপতি  ও ছালেহ আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে আগামী ২ বছরের জন্য পুনরায় নির্বাচিত করা হয়।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন শাহজাহান শিকদার, সজল মিয়া সেবুল, আছাব মিয়া সেজু,  আবদুল কাইয়ুম চৌধুরী রুবেল, ফয়জুল ইসলাম সায়েম,জিয়াউল হক শাহিন, রুলু নুর, ময়নুল ইসলাম,জুবের আহমদ, বুলবুল আহমদ, তাজুল ইসলাম,মামুন আহমদ, কামরুল হোসেন, সৈয়দ জামিল আহমদ সহ যুক্তরাজ্যে বসবাসরত অসংখ্য জালালপুরীয়ানসহ শুভাকাঙ্ক্ষ বৃন্দ।
পরিশেষে শুরু থেকে আজ পর্যন্ত যারা  এসোসিয়েশনের জন্য  কাজ করে  চিরনিদ্রায় শায়িত হয়েছেন তাদের জন্য এবং যুক্তরাজ্যে বসবাসরত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি মোনাজাত পরিচালনা করা হয় ।

আলোচিত খবর