রোববার , ১১ অক্টোবর ২০২৬
Sunday , 11 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK News

প্রকাশিত: ১৩:০৯, ৩ অক্টোবর ২০২৬

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নোয়াখালী উৎসব-২০২৬’

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নোয়াখালী উৎসব-২০২৬’

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘নোয়াখালী উৎসব-২০২৬’। আগামী ৪ অক্টোবর ২০২৬ লন্ডনের রয়্যাল রিজেন্সিতে নোয়াখালীবাসী, ইউকে-র আয়োজনে প্রবাসী নোয়াখালীবাসী ও তাদের পরিবারের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হবে।


পূর্ব লন্ডনে সোমবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসী নোয়াখালীবাসীর পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দীর্ঘদিন পর স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নোয়াখালীর শিকড় ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার সুযোগ তৈরি হবে উৎসবের মাধ্যমে।


প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নোয়াখালীর শিকড়, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিত করে তোলা এবং যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীবাসীর মধ্যে সম্প্রীতি ও যোগাযোগ আরও দৃঢ় করাকে উৎসবের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা।
আয়োজকরা জানান, নোয়াখালীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেও এ উৎসব গুরুত্বপূর্ণ। উৎসবকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী নোয়াখালীবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আলোচিত খবর

আরও পরুন: