লন্ডনে উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
উমরপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে যুক্তরাজ্যে উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পোস্টাল ভোট ব্যবস্থা চালু, কবরস্থান নির্মাণকাজ সম্পন্ন করতে বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো এবং নির্মাণাধীন এনআরবি জেনারেল হসপিটালের জন্য আর্থিক সহায়তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৫ অক্টোবর ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় স্থানীয় মাইক্র বিজনেস পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব শামীম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ সারজন খানের সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে পোস্টাল ভোট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি উমরপুর এলাকার গরিব ও ভূমিহীন মানুষের জন্য চলমান কবরস্থান নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমান কার্যনির্বাহী কমিটির সময়সীমা আরও বাড়ানো হয়।
সংগঠনের চ্যারিটির হিসাব প্রতিবছর বিনামূল্যে সম্পন্ন করে দেওয়ায় ট্রাস্টি মহসিন মিয়াকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া উমরপুর এলাকায় নির্মাণাধীন এনআরবি জেনারেল হসপিটালের কাজে সহযোগিতার অংশ হিসেবে সংগঠনের তহবিল থেকে হাসপাতালের পরিচালক ব্যারিস্টার লুৎফুর রহমানের কাছে একটি চেক হস্তান্তর করা হয়।
সভায় এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উপস্থিত সদস্যরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। ব্যস্ততার মধ্যেও দূরদূরান্ত থেকে সভায় অংশগ্রহণ করায় সবার প্রতি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় বক্তব্য ও মতামত দেন আলহাজ্ব আব্দুল গফুর, হারুনুর রশিদ চৌধুরী, নুরুল হক (নুর আলী), আলহাজ্ব ছুফি মিয়া, বদরুল খান, বদরুল ইসলাম, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, আবু বকর ছিদ্দিক, আব্দুল কদ্দুছ, মতিউর রহমান, বদরুজ্জামান চৌধুরী, আবুল কাশেম, মহসিন মিয়া, ব্যারিস্টার লুৎফুর রহমান, মুহিবর রহমান, বেলাল আহমদ, সাবুল মিয়া, রাজা মিয়া, বাবুল খান, আব্দুল মছব্বির, সৈয়দ কারী বদরুল ইসলাম, লোকমান আলী, শাহ আলফাজুর রহমান, নুরুল ইসলাম, আশিক আলী, আফজল হোসেন, আরুক চৌধুরী, চুনু চৌধুরী, খালিছ মিয়া, মিজানুর রহমান, রুহেল আহমদ, হেলাল, ছানাওর আলী, ফরিদ আহমদ, নোমান আহমদ, শামীম আহমদ, সৈয়দ মফচ্ছিল আলী, সানুর মিয়া, নিজাম খান, সাইফুল ইসলাম, মকবুল হোসেন, মাহবুব খান, মিলাদ মিয়া, সাওন মিয়া ও মশাহিদ মিয়াসহ অনেকে।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন ট্রেজারার ইমরান আহমদ ইলিয়াস, সিনিয়র সহসভাপতি আরবাব হোসেন শামীম, সহসভাপতি বাহার উদ্দিন, সহ-ট্রেজারার জিয়াউল ইসলাম মাসুম এবং ইসি সদস্য মামুন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
সভা শেষে মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা আব্দুল মুকিত, হাফেজ মাওলানা রনকুল ইসলাম, কারী সৈয়দ বদরুল ইসলাম ও হাফেজ মাওলানা ফকরুল ইসলাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে সংগঠন, উমরপুর ইউনিয়ন, দেশ ও প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে হালকা খাবার পরিবেশন করা হয়।
সভায় সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ সারজন খান বলেন, উমরপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদী। তিনি সভায় অংশগ্রহণকারী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।























