খাদিমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক
নির্বাচন কমিশনার ও বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী খাদিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘খাদিমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’-এর নবনির্বাচিত কমিটির অভিষেক, নির্বাচন কমিশনার এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করানো হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনার শামীম উদ্দিন, মোহাম্মদ আব্দুল কাহার লিটন ও মোহাম্মদ পিয়ারা আলীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে বিদায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং খাদিমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানের একপর্যায়ে সাবেক সভাপতি আলহাজ্ব নরুল হক মিয়া (নরু আলী) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় তিনি নতুন কমিটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কাহার লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব ক্যাপ্টেন মিয়া, আলহাজ্ব হারুনুর রশীদ চৌধুরী, আলহাজ্ব আনছারুল হক, মাওলানা গোলাম কিবরিয়া, মোহাম্মদ আছাব উদ্দিন ও মোহাম্মদ কামাল মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নরুল হক নজরুল সংগঠনকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক মহসিন আহমেদ সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে তাকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি সংগঠনের সদস্য ও খাদিমপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোষাধ্যক্ষ সামাদ আলী নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা রাখার জন্য গ্রামের মুরব্বি ও যুবসমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও খাদিমপুরের মানুষের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রাখতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গ্রামের মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
নবনির্বাচিত কমিটি (২০২৬-২০২৯):
সভাপতি— মোহাম্মদ নরুল হক নজরুল
সিনিয়র ভাইস চেয়ারম্যান— আমির ইসলাম সিতু
ভাইস চেয়ারম্যান— হাজী সোনা মিয়া
সাধারণ সম্পাদক— মহসিন আহমেদ
কোষাধ্যক্ষ— সামাদ আলী
সহকারী কোষাধ্যক্ষ— সামাদ আলী
সাংগঠনিক সম্পাদক— ফয়সল ইসলাম
সহকারী সাধারণ সম্পাদক— কওছর আলী
প্রচার ও প্রকাশনা সম্পাদক— আবুতাহের
সাংস্কৃতিক সম্পাদক— সারুক মিয়া
ট্রেজারার— মখদ্দছু মিয়া। প্রমুখ।























