১ লাখ ৭৫ হাজার পাউন্ডের সেবা কার্যক্রম…
ইউকে’র বিভিন্ন উপজেলাভিত্তিক সংগঠন সেবামূলক কর্মকাণ্ডে অনন্য সাফল্য অর্জন করছে। এর মধ্যে বিয়ানীবাজারের সংগঠনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। জেনে খুব ভালো লাগল, বিগত কয়েক মেয়াদে সংগঠনটি প্রায় ১ লাখ ৭৫ হাজার পাউন্ডের সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা।
নিজ এলাকার ১৫টি ইউনিয়নে একেকটি ঘর নির্মাণ সবচেয়ে বড় সাফল্য। শিক্ষাসহ নানা জনকল্যাণমূলক কাজের পাশাপাশি সুদূর গাজা ও আফ্রিকার নাইজেরিয়ায়ও তাদের মানবিক সহায়তা পৌঁছেছে। সত্যিই প্রশংসনীয়।
পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক আকবর হোসেন ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক বোধ আমাকে মুগ্ধ করে। সদ্যবিদায়ী সভাপতি মামুন ভাই সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। নবনির্বাচিত সভাপতি এম করিমও একজন সম্মানিত ব্যাক্তি।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
এ প্রসঙ্গে নিজের এলাকা কানাইঘাটের কথা না বললে নিজের কাছেই খারাপ লাগবে। যুক্তরাজ্যে তুলনামূলকভাবে কমসংখ্যক কানাইঘাটবাসী বসবাস করলেও আমাদের অর্জনও কম নয়। শুধু কোভিডকালেই কানাইঘাট সমিতি ইউকে প্রায় ৪০ লাখ টাকার সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে আমাদের মূল সংগঠন কয়েক কোটি টাকার বাজেট একটি এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার কাজ করছে। পাশাপাশি কানাইঘাটের আরেকটি সংগঠন একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ করছে। এ ক্ষেতে অনন্য দৃষ্টান্ত বিয়ানীবাজার ক্যানসার হসপিটাল। আর এই উপজেলার আরেক সেরা ও সফল সংগঠন কোন্দলের কারনে এখন কিছুটা পিছিয়ে আছে।
A brief note of…
BEANI BAZAR UPO ZILLA PROGOTHI EDUCATION TRUST
Project Delivery (after fees & charges):
Flood Appeal Housing Project - 15 Homes built across Beanibazar £54,635.00
Chairperson’s Iftar & Gaza Fundraising Contribution £4,025.00
Gaza Food Aid distribution via - Restless Beings £7,000.00
Gaza Food Aid distribution via - Abdullah Aid £5,000.00
Gaza Food Aid distribution via - Action for Humanity £3,646.01
RFC Fundraising Appeal for 27 Charities Via – CHS-TV £15,000.00
Deir Al Balah Solar Panelled Water Pump Via - Restless Beings £6,006.45
North East Nigeria Masjid Construction Via - Restless Beings £10,300.50
Sacred Dream - Orphans Journey to Makkah/Madina Via - Zaimah £5,020.00
B-desh Meymensingh Masjid Construction Via - MKC Welfare Trust £18,283.76























