শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
Friday , 16 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লন্ডন প্রতিনিধি:

প্রকাশিত: ১৪:১৫, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৫৮, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্য যুবদলের আরও তিনটি জোনাল কমিটির অনুমোদন ও হস্তান্তর

যুক্তরাজ্য যুবদলের আরও তিনটি জোনাল কমিটির অনুমোদন ও হস্তান্তর

যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনটির অন্তর্ভুক্ত আরো তিনটি জোনাল কমিটি ১৩/১০/২০২৬ ইং অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে।যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর সঞ্চালনায় সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিটি গুলো হস্তান্তর করা হয়।অনুমোদিত কমিটি গুলো হলো—
ইস্ট লন্ডন যুবদল, নিউহ্যাম যুবদল ও নিউপোর্ট যুবদল।

সংশ্লিষ্ট কমিটিগুলোর অনুমোদনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন নেতৃবৃন্দ।

নতুন কমিটিগুলোকে ঘিরে যুক্তরাজ্যে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নবগটিত কমিটিগুলোর মধ্যে   ইস্ট লন্ডন শাখা যুবদলের মোঃ ইশতেখার হোসেন রাসেল কে সভাপতি এবং  মোঃ এনামুল হক কে  সাধারণ সম্পাদক করে  ৮১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়  !!

নিউহ্যাম শাখা যুবদলের সভাপতি হিসাবে আহমেদ হুসেইন এবং  শাহ বাবলা আহমেদ কে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় !! 

নিউপোর্ট শাখা  যুবদলের সভাপতি আব্দুর রাকিব কে এবং সৈয়দ শাহজাহান আলী কে সাধারণ সম্পাদক  করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয় !! 

কমিটি হস্তান্তর অনুষ্টানে যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আব্দুল বাসিত ,সহ-সভাপতি আকতার আহমেদ শাহিন, সুরমান খান,মিলাদ আহমেদ,আব্দুল খয়ের, জাকারিয়া আহমেদ জাকু,মাহমুদুর রহমান রিয়াদ,আবু তাহের, বিভাগীয় জোন-৪ এর সহ-সভাপতি রাকিব আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক- সৈয়দ লায়েক মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলী রিপন,শাহেদ আহমেদ ,শাকিল আহমেদ ,আব্দুল  কাউয়ুম,সহ সাধারণ সম্পাদক- শাহীন আহমেদ,সহ সাধারণ সম্পাদক মোঃ মিলাদ আহমদ (রিঃ জোন১),, সাংগঠনিক সম্পাদক (রি: জোন -২ )সৈয়দ মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক- নুরুল হক (রিঃ জোন-৩),,যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক- শিপন আহমদ প্রমুখ

আলোচিত খবর