শরীয়তপুরের ১১০ নং সোনামুখী আদর্শ সরকারি প্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন বোরহান উদ্দিন সরদার
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী এলাকার ১১০ নং সোনামুখী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। ২০২৬ সালের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী বোরহান উদ্দিন সরদার এবং সহ-সভাপতি হয়েছেন, তালুকদার ফরিদ আহমেদ।
নতুন গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাফেজ মোঃ আবু সালেহ, মোঃ রুবেল ঢালী, মনিমালা, রোমানা, সুমাইয়া, জসিম উদ্দিন শেখ, হানিফ সরদার ও রুনা আক্তার প্রমূখ। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোনিয়া ইয়াসমিন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন ও যাচাই-বাছাই শেষে কমিটিটি গঠন করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
২৩ নভেম্বর ২০২৬ নতুন সভাপতি বোরহান উদ্দিন সরদার নিজে এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে, ১১০ নং সোনামুখী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ায় বোরহান উদ্দিন সরদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন দায়িত্ব পাওয়ায় বোরহান উদ্দিন সরদার সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। তিনি এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।























