সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
Monday , 09 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লন্ডন প্রতিনিধি:

প্রকাশিত: ১৮:৩৩, ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে জমকালো আয়োজনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ১৯তম অ্যাওয়ার্ডস

যুক্তরাজ্যে জমকালো আয়োজনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ১৯তম অ্যাওয়ার্ডস

যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং ও আতিথেয়তা শিল্পের সাফল্য উদ্‌যাপনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম বার্ষিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। রোববার রাতে পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি অংশ নেন।

বিসিএর এই আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের রেস্তোরাঁ, শেফ, উদ্যোক্তা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, এই শিল্প যুক্তরাজ্যে হাজারো কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান উপস্থাপনা করেন টকটিভির সম্প্রচারক ইয়ান কলিন্স এবং সংবাদ উপস্থাপক ও সাংবাদিক অনিলা ধামি। অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়। বার্তায় যুক্তরাজ্যের অর্থনীতি ও কমিউনিটিতে বাংলাদেশি আতিথেয়তা ব্যবসার অবদানের প্রশংসা করা হয়।

বিশেষ বিসিএ সম্মাননা দেওয়া হয় এমপি কেভিন বোনাভিয়া, ব্রিক লেনের উদ্যোক্তা আবদুল জব্বার এবং মানবাধিকারকর্মী ড. নাজিয়া খানম ওবিইকে।

বিসিএ সভাপতি ওলি খান এমবিই বলেন, এই পুরস্কার শিল্পের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এর সঙ্গে যুক্ত মানুষ, ব্যবসা ও ঐতিহ্যকে উদ্‌যাপনের সুযোগ তৈরি করে। সংগঠনের সাধারণ সম্পাদক টিপু রহমান বলেন, রেস্তোরাঁ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল মুহিত, এমপি সীমা মালহোত্রা, এমপি রুপা হক, এমপি স্যার জেমস ক্লেভারলি, এমপি ড্যানিয়েল জেইকনার, লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড কুরবান হুসেইন এবং লর্ড রামি রেঞ্জার সিবিইসহ বিভিন্ন রাজনৈতিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত  করে। বিসিএ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে

আলোচিত খবর

আরও পরুন: