যুক্তরাজ্যে রেজাউল কবির পলের আগমন উপলক্ষে লন্ডনে কেরানীগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের যুক্তরাজ্য আগমন উপলক্ষে লন্ডনের সাউথহলে কেরানীগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ ইস্পাহানি কলেজের সাবেক জিএস সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা অনু মোহাম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া।
এতে কেরানীগঞ্জ ও যুক্তরাজ্য বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী কেরানীগঞ্জবাসী অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সাখাওয়াত উল্লাহ, আবুল কালাম আজাদ সরকার, মোস্তফা কামাল, ছবির আহমেদ, সিরাজ হাওলাদার, মাঈনউদ্দিন মঈন, শালুক চৌধুরী, সাইফুদ্দিন, নজরুল ইসলাম, কৌশিক রাজ রাজ্জাক, শেলি মান্নান, জেরিন খান, এনামুল হক রাজু, মুকুল হোসেন, মুজিবর রহমান, সুমন ইসলাম, ফরমান আলী, বাবুল সরকার, শাকিল মৃধা ও মানছুর হকসহ অনেকে ,প্রমুখ।























