সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
Monday , 09 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

UK News

প্রকাশিত: ১৮:০১, ৫ নভেম্বর ২০২৬

লন্ডনের বাংলাদেশ সেন্টারে তানজিনা তমা’র একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা ‘তুমি রবে নীরবে’

লন্ডনের বাংলাদেশ সেন্টারে তানজিনা তমা’র একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা ‘তুমি রবে নীরবে’

প্রবাসের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে লন্ডনের বুকে বাংলা সংস্কৃতির সুবাস ছড়াতে অনুষ্ঠিত হয়ে গেল এক জাঁকজমকপূর্ণ একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লন্ডনের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ‘বাংলাদেশ সেন্টার’-এ সুরের মায়াজাল বোনেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী ও বিভাশ কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা তানজিনা তমা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানের পঙক্তি অনুসরণ করে এই সংগীত সন্ধ্যার নামকরণ করা হয়েছিল ‘তুমি রবে নীরবে’ (You Will Remain, Silently)।
লন্ডনের ২৪ পেমব্রিজ Gardens (W2 4DX) ঠিকানায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার এই অনন্য উৎসবের আয়োজন করে। 

অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাজ্যের প্রবাসী বাঙালি এবং সংগীতপ্রেমীরা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথের প্রেম, পূজা ও প্রকৃতির গানের নিখুঁত পরিবেশনায় এক আবেগঘন ও সুরময় আবহে মেতে ওঠেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও রবীন্দ্রনাথের দর্শনকে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সুর আর আবেগের এই অনন্য মহোৎসবটি উপস্থিত দর্শক-শ্রোতাদের দীর্ঘদিনের মুগ্ধতা হয়ে থাকবে।

আলোচিত খবর