নবগঠিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে তৃণমূল নেতাকর্মীদের অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার অনুমোদনে নবগঠিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস স্বাক্ষরিত অনুমোদনপত্রে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনির হোসেন মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ছয়জন এবং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ২০ জন।
নবগঠিত আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা
আহ্বায়ক:
১. মোঃ মনির হোসেন মিয়া।
যুগ্ম আহ্বায়ক:
১. মোঃ আনিসুর রহমান।
২. গোলাম হাফিজুর মৃধা।
৩. সৈকত গুহ পিপলু।
৪. মাসুম মল্লিক খোকন।
৫. জামাল হোসেন বাচ্চু।
৬. ফরহাদ হোসেন মুসি।
সদস্যবৃন্দ:
১. এইচ. এম. জসনাল আবেদীন।
২. এইচ. এম. হারুন।
৩. সৈয়দা মনিরুন নাহার মেরী।
৪. আঃ রব হাওলাদার।
৫. শাহজাহান প্যাদা।
৬. নুর আলম সেরনিয়াবাত।
৭. মেজবা উদ্দিন আকন।
৮. মোঃ জাহাঙ্গীর মোড়া।
৯. বাবু সুশীল করাতি।
১০. কবির হোসেন খান।
১১. বাবু কৃষ্ণ কান্ত দে।
১২. মোঃ আলমগীর হোসেন কবিরাজ।
১৩. মতলেব মাতুব্বর।
১৪. মেজবা উদ্দিন শরীফ ফিরোজ।
১৫. মোঃ হারিছুর রহমান।
১৬. মোঃ মিজানুর রহমান।
১৭. মোঃ ফারুক হোসেন বেপারী।
১৮. অ্যাডভোকেট শাহিদা আক্তার।
১৯. সৈয়দ মাহবুব আলম।
২০. রেজাউল করিম টিটু।
নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে তৃণমূল নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং দলীয় কর্মকাণ্ডে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।
তৃণমূল নেতাকর্মীরা আরও বলেন, দলের দুঃসময়ে যেসব ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী সাহসিকতার সঙ্গে দলের পাশে ছিলেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
তাঁদের প্রত্যাশা, নবগঠিত আহ্বায়ক কমিটি দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। বিশেষ করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।
নেতাকর্মীরা আশা করেন, নতুন নেতৃত্ব সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করবে।























