বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
Wednesday , 25 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৫ নভেম্বর ২০২৬

এ্যাড. শাহিদা রহমান রিংকু বহুমুখী প্রতিভা, নেতৃত্ব ও মানবিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি

এ্যাড. শাহিদা রহমান রিংকু বহুমুখী প্রতিভা, নেতৃত্ব ও মানবিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি

এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু—একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে সৃজনশীলতা, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও বহুমুখী প্রতিভার এক অনন্য সমন্বয়। তিনি একাধারে আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রযোজক, কবি, সমাজসেবী ও বিশিষ্ট সংগঠক। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে রয়েছে তাঁর সক্রিয় পদচারণা।

তাঁর ব্যক্তিত্বের অন্যতম আকর্ষণীয় দিক হলো অসাধারণ নেতৃত্বগুণ, দূরদর্শী চিন্তাভাবনা, দায়িত্বশীলতা এবং মানুষকে আপন করে নেওয়ার আন্তরিক ক্ষমতা। তিনি শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। যেকোনো সাংগঠনিক উদ্যোগে তাঁর সৃজনশীল চিন্তা, সময়োপযোগী পরামর্শ ও দক্ষ ব্যবস্থাপনা নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের (বিটিএসএফ) উপদেষ্টা হিসেবে তিনি সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকতা, সাংগঠনিক কর্মকাণ্ড ও সমাজসেবায় তাঁর সম্পৃক্ততা তাঁকে দিয়েছে বহুমাত্রিক পরিচিতি। একজন সংগঠক হিসেবে তাঁর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, সহকর্মীদের মূল্যায়ন করা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার মানসিকতা।

তাঁর আন্তরিকতা, সাহসিকতা, কর্মস্পৃহা ও ইতিবাচক মনোভাব তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র করেছে। তিনি বিশ্বাস করেন, মানুষের জন্য কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা। তাই ব্যক্তিগত পরিচিতি কিংবা অর্জনের গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ না রেখে মানুষের ভালোবাসা, সহযোগিতা ও কল্যাণের মধ্যেই খুঁজে নেন কাজের অনুপ্রেরণা।

শাহিদা রহমান রিংকুর কর্মময় জীবন, সাংগঠনিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও বহুমুখী অবদান নতুন প্রজন্মের সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর প্রতিটি উদ্যোগ সফল হোক, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুতে পরিপূর্ণ হোক আগামী দিনের পথচলা। মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান নিয়ে তিনি এভাবেই এগিয়ে যান—এই প্রত্যাশা ও আন্তরিক শুভকামনা।

আলোচিত খবর

আরও পরুন: