সোমবার , ০৩ আগস্ট ২০২৬
Monday , 03 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

শাকিব খান প্রকাশ করলেন ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক

শাকিব খান প্রকাশ করলেন ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক

ঢালিউডের মেগাস্টার শাকিব খান নতুন সিনেমা ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক প্রকাশ করেছেন ফেব্রুয়ারির প্রথম দিনেই। প্রথম ঝলকেই দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন নায়ক।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাত্র ১৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মুখভর্তি দাড়ি আর লম্বা চুলে, চোখে সানগ্লাস পরে আছেন শাকিব। হাতে ধরে আছেন ইউনিক ডিজাইনের একটি বড় মিউজিক্যাল বন্দুক।

পরনে ছিল কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক। নায়কের পেছনে থমকে আছে পুরো শহর, পাশাপাশি একটি হেলিকপ্টার। ভিডিওর শেষে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে এই বিগ বাজেটের সিনেমা।

শাকিবের পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। একজন লিখেছেন, একেই বলে বাংলার কিং খান। আরেকজন মন্তব্য করেছেন, বস মানেই আগুন।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব আবারও গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন। তার বিপরীতে থাকছেন তিন নায়িকা: কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

সিনেমার চিত্রগ্রাহক হলেন অমিত রায়, পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। দর্শকরা নতুন এ সিনেমার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। ‘প্রিন্স’ আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আলোচিত খবর