সোমবার , ০৩ আগস্ট ২০২৬
Monday , 03 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৩, ৩০ জানুয়ারি ২০২৬

নিয়ম অমান্য করে দুই প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মাননা

নিয়ম অমান্য করে দুই প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মাননা

চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এ ২০২৩ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

উল্লেখযোগ্য বিষয়, এই সম্মান মৃত ব্যক্তিদের দেওয়া হয় না। ২০২৩ সালের পুরস্কার আহ্বানের বিজ্ঞাপনের নিয়মে স্পষ্টভাবে বলা হয়েছিল, আজীবন সম্মাননার জন্য কেবল জীবিত ব্যক্তিই আবেদন করতে পারবেন। নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তি আজীবন সম্মাননা পাবেন না।

তবুও এ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই দুজনকে সম্মাননা দেওয়া হয়েছে। জুরি বোর্ডের সদস্য বরকত হোসেন পলাশ জানান,
“পুরস্কার চূড়ান্ত অনুমোদন মন্ত্রণালয় করে। জুরি বোর্ড শুধু প্রস্তাব দিতে পারে। ২০২৩ সালের প্রস্তাবনায় এই দুই ব্যক্তির নাম ছিল না। আমরা বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করেছি। মন্ত্রণালয় সংশোধনের উদ্যোগ নিয়েছে। আশা করছি ২–৩ দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে। এ বছরের জন্য মোট ২৮টি ক্ষেত্রে ৩০ জন শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করা হয়েছে।

আলোচিত খবর