সোমবার , ০৩ আগস্ট ২০২৬
Monday , 03 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ৩০ জানুয়ারি ২০২৬

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দনের শুভযাত্রা।

দীর্ঘদিন পর এরকম একটি অনুষ্ঠান দর্শকদের পূর্ণ বিনোদন দিতে পারবে বলে মনে করছেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা।

প্রথম পর্বে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত শিল্পী মনির খান, শফিমন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডলের কণ্ঠে থাকছে সংগীত পরিবেশনা। ৩৬ জুলাইকে উপজীব্য করে রচিত পুথি পাঠ করেছেন গুণী শিল্পী আরিফ দেওয়ান।

অভিনয়-শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের জন্য অভিনন্দন জানানো হবে বরেণ্য শিল্পী আবুল হায়াতকে। রশীদ সাগরের গবেষণা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন কমল সরকার। সমন্বয় করেছেন ইদ্রিস নিয়াজ এবং প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।

আলোচিত খবর