সোমবার , ০৩ আগস্ট ২০২৬
Monday , 03 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৯ জানুয়ারি ২০২৬

মিমিকে হেনস্তার অভিযোগে জ্যোতিষী গ্রেফতার

মিমিকে হেনস্তার অভিযোগে জ্যোতিষী গ্রেফতার

কলকাতার বাইরে বনগাঁয়ে একটি অনুষ্ঠানের মঞ্চে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও হেনস্তার দায়ে জ্যোতিষী তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মিমির থানায় অভিযোগ দায়েরের তিন দিন পর বৃহস্পতিবার বনগাঁ পুলিশ তনয় শাস্ত্রীকে তার বাড়ি থেকে আটক করে। গ্রেফতারের সময় বাঁধা দেওয়ায় আরও দুইজনকে পুলিশ আটক করে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, অনুগামী ও স্থানীয় মানুষ পুলিশের পথ আটকে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

অন্যদিকে ক্লাব কর্মকর্তা রাহুল বসু ও শোভন দাস মিমির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, মিমি চক্রবর্তীর সঙ্গে কোনো অসম্মানজনক আচরণ করা হয়নি। অনুষ্ঠান শুরুর সময় তিনি কিছুটা দেরিতে মঞ্চে ওঠায় এবং রাত ১২টার মধ্যেই অনুষ্ঠান বন্ধ করা হয়েছিল, যা কোনো অসম্মান বোঝায় না।

মিমি চক্রবর্তী ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “যে দোষ করবে, সে শাস্তি পাবে। একটি মেয়েকে হেনস্তার ঘটনা গুরুত্ব না দিয়ে বিষয়টি ঘুরিয়ে দেখানো হচ্ছে। মিথ্যা অভিযোগ তুলেছে যে আমি দেরিতে মঞ্চে উঠেছি, এটি সঠিক নয়।”

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বনগাঁয়ে অনুষ্ঠানে অংশ নেন মিমি। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তনয় শাস্ত্রী হঠাৎ অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেন। চাপে বাধ্য হয়ে মিমি মঞ্চ ছাড়েন এবং দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানান।

আলোচিত খবর