সোমবার , ০৩ আগস্ট ২০২৬
Monday , 03 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩০, ২৬ জানুয়ারি ২০২৬

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাউশির নতুন স্বাস্থ্য ও তামাকমুক্ত নির্দেশনা

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাউশির নতুন স্বাস্থ্য ও তামাকমুক্ত নির্দেশনা

সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে অসংক্রামক রোগ প্রতিরোধ ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে। সোমবার (২৬ জানুয়ারি) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।

নির্দেশনায় বলা হয়েছে- 

  •     শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধে তামাকজাত পণ্য বিক্রয়, ব্যবহার ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
  •     শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার ও পানীয় সরবরাহ, ক্যান্টিনে ‘হেলদি বিকল্প’ নিশ্চিত করতে হবে।
  •     প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট শারীরিক কার্যক্রম, ইনডোর কার্যক্রম ও সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া হবে।
  •     সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক বান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে।
  •     কর্মীদের জন্য প্রতি ঘণ্টায় ডেস্ক-ভিত্তিক স্ট্রেচিং ব্যায়াম, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার, সাইক্লিং ও স্বাস্থ্যবান্ধব জীবনাচার উৎসাহিত করতে হবে।

মাউশি জানিয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে বাস্তবায়নের নিয়মিত প্রতিবেদন পাঠাতে হবে। প্রফেসর সোহেল বলেন, “এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে অসংক্রামক রোগের ঝুঁকি কমাবে এবং সুস্থ-সবল জাতি গঠনে সহায়ক হবে।”

 

আলোচিত খবর