লন্ডনে বৃহত্তর ধারণ বাজার এলাকাবাসীর প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
যুক্তরাজ্যের লন্ডনে ছাতক উপজেলার বৃহত্তর ধারণ বাজার এলাকাবাসীর উদ্যোগে প্রাণবন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বসবাসরত এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবদুস ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আহবাব মিয়া, মতিউজ্জামান, শহিদ আলী, আরমান আলী, ছাওনারুর আলী কয়েছ, আব্দুল মালেক কুটি, জাকির হোসেন সেলিম, বাহার উদ্দিন, আবুল কালাম, শরিফ উল্লাহ, আজাদ মিয়া ও ব্যারিস্টার মাহামুদুর হক সুমন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক প্রবাসী এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কবির মিয়ানমার টিম।
আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বৃহত্তর ধারণ বাজার এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।























