মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
Tuesday , 11 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লন্ডন, যুক্তরাজ্য

প্রকাশিত: ১৬:৫০, ৯ আগস্ট ২০২৬

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন ঘিরে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন ঘিরে মতবিনিময় সভা

লন্ডনে সুপ্রতিষ্ঠিত মানবিক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার, প্যানেল নেতৃবৃন্দ, প্রতিনিধি ও প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় আগামী ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনের দিন কী করা যাবে এবং কী করা যাবে না—এ বিষয়েও প্রার্থী ও প্রতিনিধিদের অবহিত করা হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, বিগত দিনের মতো এবারও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার আমো ওহিদ আহমদ বলেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের ২০২৬ সালের নির্বাচন উপলক্ষে দুই প্যানেলের প্রতিনিধি ও প্রার্থীদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের দিন কী করা যাবে এবং কী করা যাবে না, সে বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৬ আগস্টের নির্বাচন অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানানো হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে যুক্তরাজ্যে বসবাসরত গুলাবগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সকল সদস্য ও ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত যে ব্রিফিং পাওয়া গেছে, তাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

আগামী ১৬ আগস্ট ২০২৬, লন্ডনের এনসায়নিয়ত ক্লাবে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে সভায় জানানো হয়। মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার ও কমিউনিটি ব্যক্তিত্ব আমো ওহিদ আহমদ, নির্বাচন কমিশনার ও সাংবাদিক মোসলেহউদ্দিন আহমদ এবং রাজনীতিবিদ শামিম আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠক এমদাদ হোসেন, তিপু ফয়দোজ আলম, তমিজুর রহমান রঞ্জু, বেলাল হোসেন, মাসুক আহমদ, মোহিবুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ, প্যানেল প্রতিনিধি ও প্রার্থীরা। সভা থেকে ১৬ আগস্টের নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকল ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সহযোগিতা ও নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

আলোচিত খবর