সোমবার , ০৩ আগস্ট ২০২৬
Monday , 03 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৪, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৩৪, ২৬ জানুয়ারি ২০২৬

জয়ের সঙ্গে প্রেম নয়, বন্ধুত্বের অনুভূতি

জয়ের সঙ্গে প্রেম নয়, বন্ধুত্বের অনুভূতি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সম্প্রতি একটি পডকাস্টে অভিনেতা শাহরিয়া নাজিম জয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রেম-ভালোবাসা অনেক আপেক্ষিক ব্যাপার। কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়, আর সেই বন্ধন থেকেই ভালো লাগা তৈরি হতে পারে। জয়ের সঙ্গে আমার বন্ধুত্ব বেশি ছিল, এবং সেই সময়ের ভালো লাগাটাই হয়তো প্রেম মনে হয়েছিল। এখন মনে হয়, সেটা আসলে প্রেম ছিল না, শুধু একটি মোহ।”

রিচি আরও জানিয়েছেন, কাজের পরিবেশে পরিচালক বা ক্যামেরাম্যানের সাথেও কাজের বন্ধনের কারণে একই রকম অনুভূতি তৈরি হতে পারে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেন। বর্তমানে তিনি কিছুদিন বিরতি নিয়েও অভিনয় ধরে রেখেছেন।

আলোচিত খবর