সোমবার , ০৩ আগস্ট ২০২৬
Monday , 03 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪১, ২৯ জানুয়ারি ২০২৬

দীর্ঘ ১৪ বছর পর চালু হলো ঢাকা-করাচি ফ্লাইট

দীর্ঘ ১৪ বছর পর চালু হলো ঢাকা-করাচি ফ্লাইট

দীর্ঘ ১৪ বছরের বিরতির পর আবারো ঢাকা-করাচি-ঢাকা ফ্লাইট চালু করেছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায়।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ফ্লাইটের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। ঢাকা-করাচি রুটে ১,৪৭১ মাইল পথ অতিক্রম করবে ফ্লাইটটি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ফ্লাইটটি পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

পরীক্ষামূলকভাবে আগামী ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এই সময়ের পারফরম্যান্স মূল্যায়নের পর ভবিষ্যতের রুট পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—ঢাকা-করাচি-ঢাকা ফ্লাইট পরিচালিত হবে।

আলোচিত খবর